প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নুরের পটুয়াখালী মেডিকেল কলেজ পরিদর্শন
মীর খাইরুল ইসলাম স্টাফ রিপোর্টার :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নুর পটুয়াখালী মেডিকেল কলেজের সভাপতি নির্বাচিত হওয়ার পর পটুয়াখালী মেডিকেল কলেজ পরিদর্শন ও মতবিনিময় সভা করেন। এ সময় বক্তব্য রাখেন ডা: আতিকুর রহমান সহ, বিভিন্ন ডাক্তারগণপ্ প্রমুখ। তারা পটুয়াখালী মেডিকেল কলেজের বিভিন্ন সুবিধা অসুবিধার কথা তুলে ধরেন। সাংবাদিকদের এক প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী মহোদয় বলেন আমরা সমাধান করার চেষ্টায় ইনশাল্লাহ করব। বিশেষ করে পটুয়াখালী সদর হাসপাতালের সেবার মান ১০০% নিশ্চিত করবো যাতে রোগীদের দুর্ভোগ পোহাতে না হয়।সাংবাদিক, ডাক্তারগন ও সুশীল সমাজের সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নুরবক্তব্য শেষ করেন।
Ad



