ভোট কেন্দ্র দখল করতে আসায় যৌথ বাহিনীর প্রতীকি মহড়া

  • প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ০৩:৫৪
  • আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ০৩:৫৪
1000126109

স্টাফ রিপোর্টার :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ই ফেব্রুয়ারি। সে উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনী,বাংলাদেশ বর্ডার গার্ডও বাংলাদেশ পুলিশ আমতলীতে নির্বাচনের প্রতীকি মহড়া করেছে। যৌথ বাহিনীর প্রশাসনের কর্মকর্তারা বলেন আগামী জাতীয় নির্বাচনে কেউ যদি ভোট কেন্দ্রে দখল করার কোন সুযোগ নেই। প্রতিটি মহড়ায় কথিত একজন ভোটকেন্দ্র দখল করতে আসলে তাকে প্রথমে সতর্ক করা হয় কিন্তু সে বিধিনিষেধ না মানায় তাকে গ্রেফতার করা হয়। অবশেষে প্রশাসনের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়।আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রশাসনের স্পষ্ট বার্তা কেউ যদি ভোট কেন্দ্র করতে আসে প্রশাসন তার সর্বশক্তি দিয়ে প্রতিহত করবে। আগামী ১২ ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে বাংলাদেশ প্রশাসন অঙ্গীকারবদ্ধ।

Ad