টাঙ্গাইলের মধুপুরে ৪৪ লক্ষ টাকা ও পণ্য নিয়ে লাপাত্তা ম্যানেজার
সুলতান কবির :
টাঙ্গাইলের মধুপুরে একটি প্রতিষ্ঠান থেকে নগদ ১২ লক্ষ ৬৬ হাজার টাকা ও ৩২ লক্ষ ২০ হাজার টাকার পণ্য নিয়ে উধাও হয়েছেন প্রতিষ্ঠানটির ম্যানেজার ও সুপারভাইজার। সব মিলিয়ে লাপাত্তা প্রায় ৪৪ লক্ষ ৮৬ হাজার টাকার সম্পদ।এ ঘটনায় গত সোমবার (২৪ আগস্ট) সকালে মধুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযোগ সূত্রে জানা যায়, মধুপুরের রক্তিপাড়ায় অবস্থিত মেসার্স আঞ্জুমান ট্রেডিং নামের প্রতিষ্ঠানটির স্থানীয় ম্যানেজার সাব্বিরুল ইসলাম ও সুপারভাইজার এরশাদ আলী গত ২৪ আগস্ট (সোমবার) সকাল ১১টা ৩০ মিনিটের দিকে অফিস থেকে বের হন।যাওয়ার সময় তারা সাথে নিয়ে যান,নগদ ক্যাশ ভোল্টে থাকা ১২ লক্ষ ৬৬ হাজার টাকা ও ৩৫ বক্স নেভী সিগারেট। যার বর্তমান বাজার মূল্য ৩২ লক্ষ ২০ হাজার টাকাতারপর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এমনকি তাদের মোবাইল ফোনও বন্ধ রয়েছে।এ বিষয়ে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী রওনক জাহান শুভ বাদী হয়ে গত ২৪ আগস্ট মধুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।রওনক জাহান শুভ বলেন, থানায় অভিযোগ দায়ের করেছি। মামলার প্রস্তুতি চলছে।”অভিযোগ প্রসঙ্গে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হক জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানানো যাবে।



