টাঙ্গাইলে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
সুলতান কবির :
টাঙ্গাইলের সদর উপজেলায় বাংলা ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ১টি বাংলা ড্রেজার ধ্বংস করা হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের গোলচত্তর এলাকায় ধলেশ্বরী নদীতে এই অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মিয়া।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মিয়া জানান, এলাকা বাসীর অভিযোগ দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ফারুক ও তার ছেলে অন্তর বালু উত্তোলন করে আসছিল। এ অভিযোগের ভিত্তিতে ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়ে ১টি বাংলা ড্রেজার ধ্বংস করা হয়েছে।
ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Ad



