টাঙ্গাইলে পরিবেশ অধিদপ্তরের অভিযান, প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা
সুলতান কবির :
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নবায়ন না থাকায় টাঙ্গাইলের বিসিক শিল্পনগরীতে অবস্থিত এইচ আর পি মেটাল (পূর্ব নাম ব্রাদার্স মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড) নামের একটি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন টাঙ্গাইল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেল আহমেদ। মোবাইল কোর্টে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের পরিদর্শক মো. নুরুল আমিন প্রধান।
এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তাপস চন্দ্র পালসহ কার্যালয়ের অন্যান্য কর্মচারী উপস্থিত ছিলেন। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় টাঙ্গাইল জেলা আনসার ব্যাটালিয়নের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানানো হয়, পরিবেশ সুরক্ষা ও পরিবেশগত আইন বাস্তবায়নে টাঙ্গাইল জেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

.webp)

