টাঙ্গাইলে ১০ কেজি গাঁজাসহ দুই জন গ্রেপ্তার

  • প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ০৫:৩৯
  • আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ০৫:৩৯
WhatsApp Image 2026-09-08 at 5.36.56 PM

টাঙ্গাইল প্রতিনিধি : 

টাঙ্গাইলে র‌্যাব-১৪, সিপিসি-৩ এর মাদক বিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩ এর সদস্যরা।সরকার ঘোষিত ‘মাদকবিরোধী’ জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সবসময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অত্যন্ত কঠোর ও পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে।বিশেষ করে মাদক নির্মূল, অস্ত্র উদ্ধার, জঙ্গি দমন এবং তালিকাভুক্ত অপরাধীদের গ্রেপ্তারে র‌্যাবের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, র‌্যাব-১৪ টাঙ্গাইল এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ১০কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত আসামিরা হলেন শাকিল মিয়া ওরফে শুভ মিয়া ও মো. নাসিরউদ্দিন। উভয়ই হবিগঞ্জ জেলার বাসিন্দা।অভিযানে র‌্যাব-১৪, টাঙ্গাইল এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার নাগবাড়ী মোড়চালা এলাকায় অভিযান পরিচালনা করে ইজিবাইক তল্লাশী করে দুই মাদক কারবারিকে আটক করে।উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে তাদের হেফাজতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা থাকার কথা স্বীকার করে।পরে তাদের দেয়া তথ্য মতে আইপিএস ও এমপ্লিফায়ারের খালি কাভারের ভিতরে বিশেষ কায়দায় রক্ষিত ১০ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে। এছাড়াও ২টি মোবাইল ফোন জব্দ করতে সক্ষম হয় অভিযানিক দল।প্রাথমিক ভাবে জানা যায় যে, গ্রেপ্তারকৃত কারবারিরা দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য গাঁজা দেশের বিভিন্ন এলাকা হতে সংগ্রহ করে নিজ হেফাজত রেখে টাঙ্গাইলসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল।তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল জেলার কালিহাতি থানায় আলামতসহ তাদের হস্তান্তর করা হয়েছে।

Ad