টাঙ্গাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
সুলতান কবির :
৭ই নভেম্বর শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে টাঙ্গাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে শনিবার বেলা ১১ টার দিকে জেলা বিএনপির উদ্যোগে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এক সমাবেশ অনুষ্টিত হয়
সমাবেশে কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও গোপালপুর - ভুয়াপুর-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর নেতৃত্বে সিপাহী জনতার বিপ্লব ঘটেছিল ৭ নভেম্বর। আর এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। জাতীয়তাবাদের আদর্শে তিনি বাংলাদেশ কে ঐক্যবদ্ধ করে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করেছিলন।তিনি বলেন, বাংলাদেশের একমাত্র আধুনিক উদার ও গণতান্ত্রিক দল হচ্ছে বিএনপি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ দেশে দীর্ঘদিন গণতন্ত্রের জন্য আন্দোলন ও সংগ্রাম করেছেন। দেশনায়ক তারেক রহমান নেতৃত্ব সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান তিনি।সমাবেশে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, আলী ইমাম তপন,জিয়াউল হক শাহীন, সাবেক সংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, শফিকুর রহমান খান, যুবদল নেতা আহমেদুল হক শাতিল, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সিনিয়র যুগ্ন সম্পাদক এডভোকেট আজিম উদ্দিন বিপ্লব, জেলা মহিলা দলের সভাপতি নীলুফার ইয়াসমিন খান, সাধারণ সম্পাদক রক্সি মেহেদী, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ করিম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু।
সমাবেশ শেষে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় পৌরউদ্যানে এসে শেষ হয়। শোভাযাত্রায় জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

.webp)

