টাঙ্গাইলে অর্গানোগ্রাম অনুমোদন ও পদোন্নতির দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

  • প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, দুপুর ০৪:৫৫
  • আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, দুপুর ০৪:৫৫
WhatsApp Image 2026-11-04 at 4.29.40 PM

সুলতান কবির :

পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা পর্ষদ কর্তৃক আর্থিক প্রতিষ্ঠান বিভাগে প্রেরিত সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম) দ্রুত অনুমোদনের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে টাঙ্গাইল জেলা কার্যালয় প্রাঙ্গণে পল্লী সঞ্চয় ব্যাংক টাঙ্গাইল সদর শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন- পল্লী সঞ্চয় ব্যাংকের টাঙ্গাইল সদর শাখার ব্যবস্থাপক সাজেদুল ইসলাম, সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহবায়ক টিপু সুলতান, শেখ রাসেল আল মাহমুদ, মো. আব্দুল্লাহ ও শহিদুজ্জামান।এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অর্গানোগ্রাম অনুমোদন না হওয়ায় কর্মকর্তা ও কর্মচারীরা ন্যায্য পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন এবং মানবেতর কর্মজীবন করছেন। ব্যাংকের পরিচালনা পর্ষদ কর্তৃক অনুমোদিত ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে প্রেরিত সাংগঠনিক কাঠামোটি অবিলম্বে বাস্তবায়নের জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।  

এসময় পল্লী সঞ্চয় ব্যাংকের অন্যন্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Ad