টাঙ্গাইলে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন

  • প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, দুপুর ০৩:৫৭
  • আপডেট: ০৩ অক্টোবর ২০২৬, দুপুর ০৩:৫৭
WhatsApp Image 2026-10-03 at 2.04.07 PM

সুলতান কবির :

আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইল জেলা পুলিশ কর্তৃক আয়োজিত প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ ২০২৬ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকালে টাঙ্গাইল পুলিশ লাইনস মাঠে এ খেলার উদ্বোধন করা হয়। উক্ত খেলায় টাঙ্গাইল পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল -৫ সদর আসনের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

প্রতিমন্ত্রী বলেন, সমাজ থেকে মাদক কে চিরতরে বিদায় করতে হবে। সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দলের নেতৃবৃন্দদের বলতে চাই মাদকের বিষয়ে যদি কেউ গ্রেফতার হয় তার সুপারিশ নিয়ে কেউ আসবেন না। মাদক সমাজ ও দেশকে ধ্বংস করে দিচ্ছে। তিনি আরো বলেন, আমাদের দেশে কোন মাদক উৎপাদিত হয় না। এটি আসে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে। প্রশাসনকে সতর্ক থাকতে হবে যাতে কোন ভাবেই মাদকের চালান সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করতে না পারে।

খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন অফ) আদিবুল ইসলাম আদিব, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এডভোকেট আজিম উদ্দিন বিপ্লব প্রমুখ।

Ad