নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের যুবদলের সভাপতি মোঃ মিজানুর রহমান সিকদার কে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করেছে দলের কেন্দ্রীয় কমিটি

  • প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ০৩:৩৪
  • আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ০৩:৩৪
WhatsApp Image 2026-02-26 at 8.38.29 AM

শরীয়তপুরে শিক্ষকের হাত পা ভেঙ্গেদেওয়ার অভিযোগে নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের যুবদলের সভাপতি মোঃ মিজানুর রহমান সিকদার কে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করেছে দলের কেন্দ্রীয় কমিটি। বুধবার ২৫ ফেব্রুয়ারী যুবদল কেন্দ্রীয় কমিটি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নড়িয়া উপজেলার ভোজেশ্বর উপসী, বিঝারী তারাপ্রসন্ন উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতির পদ নিয়ে দন্ধের জেরে প্রধান শিক্ষক শেখ নুরুল আমীন রতনকে, গত মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারী বিদ্যালয় থেকে অটোরিকশা যোগে বাড়িতে যাওয়ার  পথে ভোজেশ্বর তিন দোকান এলাকায় যুবদল নেতা মিজান সিকদারের নেত্রীত্বে ১০ থেকে ১২ জন মিলে অটোরিকশার গতিরোধ করে পিটিয়ে আহত করেন, স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়।

Ad