ভাটারায় চৌকস পুলিশের অভিযানে কমছে অপরাধ

  • প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, দুপুর ০২:৫৬
Screenshot_2025-10-13-13-11-51-658_com.google.android.googlequicksearchbox-edit

মাহমুদুল হাসান  

ঢাকার ভাটারা থানা এখন এক অন্যরকম পুলিশিংয়ের উদাহরণ। মাদক নির্মূল ও অপরাধ দমনে কাজ করছেন থানা পুলিশের চৌকস সদস্যরা। তাদের মধ্যে এসআই মোঃ হাফিজুর রহমান স্বল্প সময়েই সাহস, চৌকসতা ও মানবিক আচরণের জন্য সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন।মাত্র ৪ মাসে এসআই হাফিজ ভাটারার প্রতিটি এলাকায় অভিযান চালিয়ে একাধিক ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী ও চিহ্নিত অপরাধীদের আইনের আওতায় এনেছেন। তিনি অন্যায়ের বিরুদ্ধে কোনো প্রকার আপোষ করেন না। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে রাতদিন কাজ করছেন নিরল সভাবে।তবে এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান। তিনি থানার প্রতিটি সদস্যকে যেমন সঠিক দিকনির্দেশনা দিয়ে উৎসাহিত করছেন, তেমনি নিজেও এলাকাবাসীর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে, তাদের আস্থা অর্জন করেছেন। তার অপার ভালোবাসা এবং পেশাদারিত্বের কারণে থানার ভেতরে তৈরি হয়েছে কাজের ইতিবাচক পরিবেশ। ওসি রাকিবুল হাসান সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন— “অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা যেমন আপোষহীন, তেমনি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে আপনাদের পাশে চাই। আসুন, আইনশৃঙ্খলা রক্ষায় একসাথে কাজ করি।”স্থানীয়দের মতে,ভাটারা থানায় এখন এসআই হাফিজের মতো চৌকস এবং ওসি রাকিবুল হাসানের মতো মানবিক নেতৃত্বের কারণে অপরাধীরা আতঙ্কিত এবং সাধারণ মানুষ নিরাপদ। পুলিশ বাহিনীর প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনার এই বাস্তব উদাহরণ গোটা পুলিশ প্রশাসনের জন্য অনুকরণীয় হয়ে উঠেছে। জানা যায় বর্তমানে ওসি রাকিবুল হাসানের নেতৃত্বেই থানার প্রতিটি পুলিশ সদস্য মানবিকতা ও কর্তব্যবোধের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করছেন। এলাকার মানুষ বলছেন— “ভাটারা থানা এখন আর আগের মতো নেই। ওসি সাহেব ও তার টিমের জন্য আমরা গর্বিত।”

Ad