চকরিয়া কৈয়ারবিলে থেমে নাই ত্রাণ বিতরণ, ৬ষ্ট দিনের মতো বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত

  • প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, বিকাল ০৬:৪৯
  • আপডেট: ২৬ জুলাই ২০২৬, বিকাল ০৬:৪৯
WhatsApp Image 2026-07-26 at 4.58.14 PM

এম নুরুল আমিন টিপু, চকরিয়াঃ

কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৪শ"পরিবারের মাঝে ৬ষ্ট দিনের মতো ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।রবিবার (২৬ জুলাই)দুপুরে ২টি ওয়ার্ডের ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী"কক্সবাজার-১(চকরিয়া পেকুয়া আসনের সাংসদ) সালাহউদ্দিন আহমেদের পক্ষ থেকে মানাল চ্যারিটেবল ফাউন্ডেশনের উদ্যোগে কৈয়ারবিল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক বিশিষ্ট সমাজসেবক ও দানবীর মামুনুর রশীদ মামুনের নিজস্ব অর্থায়নে ১০দিন ব্যাপী এ কর্মসুচী অব্যাহত রয়েছে।ত্রাণবিতরণকালে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা যুবদলের সভাপতি সাবেক ছাত্রনেতা মোহাম্মদ জাকারিয়া,কৈয়ারবিল ইউনিয়ন বিএনপির আহবায়ক শেকাব উদ্দিন,কৈয়ারবিল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক যথাক্রমে মাস্টার আবু ইউসুফ,মো উসমান কন্ট্রাক্টর,ইউপি সদস্য মোজাম্মেল মেম্বার,বিএনপিনেতা রাজু,ইস্কান্দার মির্জা,ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক আইয়ুব খানসহ বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এ সময় মোহাম্মদ মামুনুর রশীদ মামুন বলেন,“বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে টানা ১০ দিন এ কার্যক্রম চলবে। প্রকৃত ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। কৈয়ারবিল ইউনিয়নের সকল বন্যাদুর্গত মানুষের পাশে থেকে তাদের খোঁজখবর নেওয়া এবং প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখা হবে।যতদিন প্রাণে বেঁচে থাকবো ততদিন খেটে খাওয়া আমজনতার বিপদে আপদে পাশে থাকবো। ত্রাণ পেয়ে উপকারভোগীরা মামুনুর রশীদ মামুনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দারাও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন,প্রতিটি দুর্যোগের সময় এ ধরনের মানবিক সহায়তা ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করবে।

Ad