অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেন নির্বাহী কর্মকর্তা

  • প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, বিকাল ০৫:২৩
  • আপডেট: ৩০ জুলাই ২০২৬, বিকাল ০৫:২৩
deew

দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি 

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ি বাজারে সরকারি জায়গা অবৈধভাবে দখল করে নির্মিত দুটি দোকানঘর তাৎক্ষণিকভাবে গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।জানা গেছে, সরকারি জমি দখল করে দীর্ঘদিন ধরে ওই দুটি দোকানঘর নির্মাণ করা হয়েছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে। অভিযানের সময় সরকারি জায়গা দখলমুক্ত করা হয় এবং ভবিষ্যতে সরকারি সম্পত্তি দখলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেও য়া হয়।স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সরকারি জমি রক্ষায় নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন। অভিযানে সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Ad