আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান:মীর খাইরুল ইসলাম

  • প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, বিকাল ০৫:৫২
  • আপডেট: ২৮ জুলাই ২০২৬, বিকাল ০৫:৫২
WhatsApp Image 2026-07-28 at 11.25.31 AM

স্টাফ রিপোর্টার:

লোকসংস্কৃতি ও আধ্যাত্মিক চেতনা বিকাশের লক্ষ্যে-বিশিষ্ট পশু চিকিৎসক ও সংগীত সাধক আমির হোসেনের নিজ বাড়িতে এক মনোজ্ঞ আধ্যাত্মিক ও বাউল গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকার বাউল শিল্পী ও আধ্যাত্মিক সঙ্গীতশিল্পীরা অংশ নিয়ে ভক্তিমূলক ও বাউল গান পরিবেশন করেন। তাঁদের পরিবেশনায় উপস্থিত দর্শক-শ্রোতারা মুগ্ধ হন এবং এক অনন্য আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়।অনুষ্ঠানে বক্তারা বলেন, বাউল গান বাংলার হাজার বছরের ঐতিহ্য ও লোকসংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। নতুন প্রজন্মের কাছে এই ঐতিহ্য পৌঁছে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, সংস্কৃতিপ্রেমী, সাংবাদিক মীর ইসলাম, সুধীজন ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। শেষে শিল্পীদের সম্মাননা প্রদান ও উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানান আয়োজক।

এ ধরনের আয়োজন গ্রামীণ সংস্কৃতি, সম্প্রীতি ও আধ্যাত্মিক মূল্যবোধ বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন।

Ad