টাঙ্গাইলে ডিবির দক্ষিণ ও উত্তর কার্যালয় পরিদর্শন করলেন পুলিশ সুপার

  • প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, বিকাল ০৬:৩৭
  • আপডেট: ২৬ নভেম্বর ২০২৬, বিকাল ০৬:৩৭
WhatsApp Image 2026-11-26 at 5.05.28 PM

সুলতান কবির :

টাঙ্গাইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি দক্ষিণ ও উত্তর) কার্যালয়ের বার্ষিক পরিদর্শন করেছেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, বিপিএম-সেবা।পরিদর্শনকালে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান ডিবি দক্ষিণের অফিসার ইনচার্জ মোহাম্মদ আনওয়ারুল আজিম এবং ডিবি উত্তরের অফিসার ইনচার্জ এ.বি.এম.এস দোহা, বিপিএম।এ সময় পুলিশ সুপার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে ডিবির সব সদস্যকে দক্ষতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পাশাপাশি দায়িত্ব পালনকালে সদস্যদের বিভিন্ন সমস্যা ও অসুবিধার কথা শোনেন এবং বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।পরিদর্শনের অংশ হিসেবে তিনি ডিবির বিভিন্ন রেজিস্টার ও দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করেন। এ সময় দাপ্তরিক কার্যক্রমের স্বচ্ছতা, গতিশীলতা ও মানোন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।বার্ষিক এ পরিদর্শনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী শাহনেওয়াজ, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. কামরান হোসেনসহ ডিবি দক্ষিণ ও উত্তরে কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।

Ad