যারা স্বাধীনতায় বিশ্বাস করেনি তাঁরা ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায়_হাবিবুর রহমান হাবিব

  • প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, রাত ০৯:১৬
যারা স্বাধীনতায় বিশ্বাস করেনি তাঁরা ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায় হাবিবুর রহমান হাবিব

ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি: লাবলু বিশ্বাস 

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পাবনা ৪ আসনের ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব বলেছেন, এদেশের যারা স্বাধীনতায় বিশ্বাস করেনি তাঁরাই ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায়। অথচ এদেশের মানুষ সেটি চায়না উল্লেখ করে তিনি বলেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখতে হবে। এদেশে গণতন্ত্র বিলুপ্ত হয়ে গিয়েছিলো। বিলুপ্ত গণতন্ত্রকে বারে বারে বিএনপির নেতৃত্বে পুনরুদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার ( ৫ ফেব্রুয়ারি) রাতে নির্বাচনী গণসংযোগে ঈশ্বরদী পৌর এলাকার ৭ নং ওয়ার্ড হাসপাতাল সড়কে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

হাবিবুর রহমান হাবিব বলেন, এদেশে ছাত্র-গণঅভ্যুত্থানে শত সহস্র মানুষ শহীদ হয়েছে রাজপথে রক্ত দিয়েছে তাদের আকাঙ্ক্ষা ছিলো একটি গণতান্ত্রিক বাংলাদেশ বির্নিমাণ ও একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার। এই গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ও শহীদের আকাঙ্ক্ষা পুরণের দেশ গড়তে ধানের শীষে ভোট চান তিনি।

হাবিবুর রহমান হাবিব আরো বলেন, আমরা অবাস্তব কিছু বলছি না আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা শিক্ষিত বেকার তৈরি করতে চাইনা, আমরা কর্মক্ষম হাত সৃজন করতে চাই। বিএনপি ১৮ কোটি মানুষের কর্মের ব্যবস্থা করতে চায় ।

তিনি বলেন, এই হচ্ছে আমাদের পরিকল্পনা। আমরা পরিবেশের জন্য বলছি বৃক্ষরোপণ করবো, খাল খনন করবো প্লাস্টিকের দূষণ ও ব্যবহার কমাবো এনিয়ে বিএনপির অনেক পরিকল্পনা রয়েছে। অথচ অন্যান্য দল যারা মাঠে রয়েছে তাদের কোনো পরিকল্পনা নাই এদেশের মানুষের জন্য। তারা রয়েছে দেশে ধর্মীয় বিভাজন তৈরীতে ব্যস্ত।

হাবিবুর রহমান হাবিব বলেন, বিগত সময়ে দেশে অর্থনৈতিক যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিলো তা শৃংঙ্খলায় ফিরিয়ে আনবে বিএনপি। সেজন্য তিনি সবাইকে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

পৌর বিএনপর সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদ আহমেদ বকুলের সভাপতিত্বে ও ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়নের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী পৌরসভার বারবার নির্বাচিত মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি মোকলেসুর রহমান বাবলু, বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যনির্বাহী সভাপতি আহসান হাবীব, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আজমল হোসেন ডাবলু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মেঃ মাহাবুবুর রহমান পলাশ, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি মোঃ রেজাউল করিম শাহীন, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আতাউর রহমান পাতা, সা দ আহমেদ নাদু, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, যুবদল নেতা মঞ্জুর হাসান হিরো, খোরশেদ আলম দিপু, সাইফ হাসান সেলিম, রাকিবুল হাসান আলমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Ad