তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন _ঈশ্বরদীতে হাবিবুর রহমান হাবিব

  • প্রকাশ: ৩০ জানুয়ারী ২০২৬, দুপুর ০২:৪৮
1000125064

ঈশ্বরদী (পাবনা) উপজেলা প্রতিনিধিঃ লাবলু বিশ্বাস 

 ঈশ্বরদী আটঘরিয়া (পাবনা-৪) আসনের ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব আনুষ্ঠানিক ভাবে ঈশ্বরদী পৌর এলাকায় প্রচারণা শুরু করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি এ প্রচারণা শুরু করেন।

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী ঈশ্বরদী পৌর এলাকায় ধানের শীষ প্রতীকের প্রচারণা অফিসের উদ্বোধন ও ভোটারদের কাছে ধানের শীষের লিফলেট পৌঁছে দিয়েছেন। এ সময় ধানের শীষ সম্বলিত লিফলেট প্রত্যেকের হাতে তুলে দেন তিনি এবং তাদের কাছে ভোট চান। নির্বাচনি প্রচারণার সময় সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়।

প্রচারণার শুরুতে পিয়ারাখালি এলাকায় হাবিবুর রহমান হাবিব সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন।

আপনারা বিএনপিকে ভালোবাসেন। জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতি আস্থাশীল। বিএনপি একটি বৃহৎ সংগঠন। এই সংগঠনের নেতাকর্মীদের মধ্যে কোন প্রকার মনোমালিন্য বা দ্বিধাদ্বন্দ থাকলে দলের স্বার্থে সেসব ভুলে গিয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করুন। দল করো ব্যক্তি সম্পদ নয়। ধানের শীষের বাহিরে যারা এতোদিন ছিলেন, ইতোমধ্যে তাদের ভুল বুঝে অনেকেই নিজের ঠিকানায় ফিরে এসেছেন। এখন তারা ধানের শীষের প্রচারণায় অংশ নিয়েছেন। 

তিনি আরো বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আমার হাতে ধানের শীষ তুলে দিয়েছেন। এই ধানের শীষ আপনাদের। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে আপনারা ধানের শীষে ভোট দিতে পারেননি। আওয়ামী লীগ দিনের ভোট রাতে করে নিয়েছে। আজকে সময় এসেছে, শান্তিপূর্ণ ভাবে আপনার ভোট ধানের শীষে দিতে পারবেন। নিজেদের মধ্যে কোন প্রকার দ্বিধাদ্বন্দ বা মনে কষ্ট না রেখে ধানের শীষকে বিজয়ী করতে একে অপরের হাতে হাত রেখে কাজ করুন। আমার বিশ্বাস এখনো যারা ধানের শীষের বাইরে রয়েছেন হয়তো দু'একদিনের মধ্যে ধানের শীষের প্রচারণায় শামিল হবেন। সারা বাংলাদেশে ধানের শীষের জোয়ার এসেছে। এ জোয়ারকে ধরে রাখতে আপনারা আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিয়ে এই আসনটি পুনরুদ্ধার করে তারেক রহমানকে উপহার দিবেন। 

ঈশ্বরদী পৌরসভার বারবার নির্বাচিত পৌর মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি মোখলেসুর রহমান বাবলুর সভাপতিত্বে প্রচারণার সময় তার সঙ্গে ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আহসান হাবিব, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান পলাশ, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহীন, বিএনপি নেতা তুহিন চৌধুরী, হাসিবুর রহমান হাক্কে মন্ডল, আব্দুর রাজ্জাক ফিরোজ, আব্দুল্লাহ ওমর খান সুমার, আতাউর রহমান পাতা, আবুল কালাম আজাদ, মোয়াজ্জেম হোসেন, দুলাল মন্ডল, রেজাউল করিম, উপজেলা শ্রমিক দলের সভাপতি ভাষা প্রামাণিক, সাধারণ সম্পাদক ছবি মন্ডল, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, পৌর যুবদলের সদস্য সচিব আলী জুবায়ের প্রতীক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিপুল হোসেন বুদু, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তৌহিদুল ইসলাম তুহিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরুল কায়েস সুমন, সাবেক সাধারণ সম্পাদক তানবীর হাসান সুমন, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়ন, যুবদল নেতা মিজানুর রহমান মিজান, খোরশেদ আলম দিপু, সাইফ হাসান সেলিম, এনামুল হক বাবু, রাকিবুল হাসান আলম, আকরাম রায়হান বাবু, মীর তুহীন, সাবেক ছাত্রদল নেতা যুবায়ের হোসেন বাপ্পি, আউয়াল কবির, পবনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা ।

Ad