ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘টমি মিয়া’স ন্যাশনাল হোম শেফ কম্পিটিশন ২০২৬’
ঢাকা, বাংলাদেশ – মে ২০২৬: টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (TMHMI) তাদের গৌরবের ২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে আয়োজন হয়েছে ‘ন্যাশনাল হোম শেফ কম্পিটিশন ২০২৬’। ১৮ মে ২০২৬, সোমবার, ঢাকার বারিধারা ডিপ্লোমেটিক জোনের ডেইজ হোটেল ঢাকা-তে (৬৯ সোহরাওয়ার্দী অ্যাভিনিউ) এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে
এই প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিলো বাংলাদেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা প্রতিভাবান শৌখিন রাঁধুনিদের (হোম শেফ) খুঁজে বের করা এবং তাদের রন্ধনশৈলী, উদ্যোক্তা মনোভাব ও ঐতিহ্যবাহী ঘরোয়া খাবারের প্রসার ঘটানো।
প্রতিযোগিতার নিয়মাবলি ছিলো
অংশগ্রহণকারীরা তাদের পছন্দের সিগনেচার ডিশ বা সম্পূর্ণ খাবারট নিজ বাড়িতে তৈরি করে ঐতিহ্যবাহী টিফিন ক্যারিয়ারে করে নিয়ে এসেছে। এরপর আমন্ত্রিত অতিথি এবং হসপিটালিটি খাতের অভিজ্ঞ বিচারকদের সামনে তাদের তৈরি খাবার পরিবেশন ও স্বাদ গ্রহণের জন্য উপস্থাপন করেছে।
পুরস্কার ও স্বীকৃতি
বিজয়ী, দ্বিতীয় স্থান এবং তৃতীয় স্থান অধিকারীদের বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান করা হবে। এ ছাড়া সকল অংশগ্রহণকারীকে মেধার স্বীকৃতিস্বরূপ অফিসিয়াল সার্টিফিকেট প্রদান করা হয়েছে
টমি মিয়া (MBE) কর্তৃক ২০০১ সালে প্রতিষ্ঠিত TMHMI বিগত ২৫ বছরে ৩০,০০০-এরও বেশি শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়েছে, যা একে বাংলাদেশের অন্যতম অগ্রগামী হসপিটালিটি এবং কালিনারি ট্রেনিং ইনস্টিটিউটে পরিণত করেছে।
অনুষ্ঠান প্রসঙ্গে টমি মিয়া (MBE) বলেন:
"বাংলাদেশের সেরা স্বাদের খাবারগুলো আমাদের ঘর থেকেই আসে। এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হলো সুপ্ত প্রতিভাকে স্বীকৃতি দেওয়া, আমাদের রন্ধন ঐতিহ্য সংরক্ষণ করা এবং আগামী প্রজন্মের দেশীয় খাদ্য উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ তৈরি করা।"
এই প্রতিযোগিতাটি TMHMI-এর ২৫ বছর পূর্তি উৎসবের একটি বিশেষ অংশ, যার মূল প্রতিপাদ্য হলো: "শ্রেষ্ঠত্বের ২৫ বছর উদযাপন—একচেটিয়া প্রতিযোগিতা, সুযোগ এবং রন্ধন অভিজ্ঞতার নতুন দিগন্ত।"



