জাতীয় পতাকা সহ রোটারিয়ান জিয়াউর রহমানের ভ্রমণ সংবাদ

  • প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, দুপুর ০৪:১১
  • আপডেট: ১৬ জুলাই ২০২৬, দুপুর ০৪:১১
IMG_20260715_142400

স্টাফ রিপোর্টার:

জাতীয় পতাকা নিয়ে ৬৪ দিনে বিশ্বের ৯ টি দেশ ভ্রমণ করেছেন গৌরীপুরের ভ্রমণ পিপাসু জিয়াউর রহমান

গত ৯মে ২০২৬, খ্রিস্টাব্দ :রোটারিয়ান মোঃ জিয়াউর রহমান দেশ ভ্রমণের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর হয়ে দেশ ত্যাগ করেন।

প্রথমে তিনি মালয়েশিয়া,পর্যায়ক্রমে সিঙ্গাপুর, ক্যানাডা,কোস্টারিকা, পানামা,মেক্সিকো, মিশর,মরক্কো ও কাতার ভ্রমণ শেষে ,গত ১২ জুলাই মাতৃভূমি বাংলাদেশ ফিরে আসেন তিনি।

এর আগে ১৬ টি দেশ তিনি ভ্রমণ করেছেন যা সর্বমোট ২৫ টি দেশ।

কুমিল্লার গৌরীপুর লক্ষীপুর রোডে অবস্থিত ঢাকা ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল্ স এর ব্যবস্থাপনা পরিচালক জিয়াউর রহমান বরাবরই একজন সাদা মনের মানুষ, তিনি সক্রিয় ভাবে কাজ করেছেন ইন্টারন্যাশনাল রোটারি ক্লাবে, বেশকিছু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোক্তা এবং সংগঠক। গত মঙ্গলবার অপরাহ্নে গৌরীপুরস্থ তাঁর অফিসকক্ষে ভ্রমণ সংক্রান্ত তথ্য তুলে ধরেন তিনি ।

প্রতিটি দেশ ভ্রমণ কালে তিনি বাংলাদেশের পতাকা বুকে টেনে ফটোসেশান করে আমাদের দেশকে ওখানকার পর্যটকদের মাঝে তুলে ধরেছেন। দেশপ্রেমিক জিয়াউর রহমান সবচেয়ে বেশি উপভোগ করেছেন নায়াগ্রা ফলস, যা পৃথিবীর উত্তর আমেরিকা কানাডা- যুক্তরাষ্ট্রের সীমানায় অবস্থিত।

প্রায় ১২ হাজার বছর আগে এই নায়াগ্রা ফলসের উৎপত্তি, ৩ টি আলাদা জলপ্রপাত নিয়ে গঠিত নায়াগ্রা ফলস । নায়াগ্রা ফলসের উচ্চতা গড়ে প্রায় ৫১ মিটার এবং প্রস্থ প্রায় ৭শ ৯০ মিটার।

নায়াগ্রা নদীতে অবস্থিত এই ফলস বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাশাপাশি পৃথিবীর অন্যতম পর্যটন শিল্প, প্রতি সেকেন্ডে এই ফলস দিয়ে ২৮শ কিউবিক মিটার পানি প্রবাহিত হয়।

জানা গেছে এখানে প্রতি বছর ৮থেকে ১২ মিলিয়ন পর্যটক তাঁদের তৃষ্ণা মেটাতে আসেন, এদের মধ্যে সংযুক্ত হয়েছেন গৌরীপুরের কৃতি সন্তান মোঃ জিয়াউর রহমান ।

বিশ্বকে জানা এবং উপভোগ করার মানসিকতা লালন করে অনেকেই, কিন্তু সাধ আছে সাধ্য নেই এমন প্রেক্ষাপটে জাতীয় পতাকা বহন করলেন তিনি।

ছবির ক্যাপশনঃ নায়াগ্রা ফলস পাদদেশে জাতীয় পতাকা বুকে টেনে ফটোসেশানরত জিয়াউর রহমান সরকার

Ad