মেলান্দহ ছাত্রদলের রাজপথের সৈনিক রকিব হাসান রনিকে সভাপতি হিসেবে দেখতে চায় তৃণমূল নেতা কর্মী
মোঃ হাফিজুর রহমান হাফিজ জামালপুর:
মেলান্দহ উপজেলা ছাত্রদলের প্রতিটি স্তরে এখন একটাই নাম, একটাই স্লোগান—‘আগামীর সভাপতি রকিব হাসান রনি’। বিগত বছর ধরে যারা স্বৈরাচারী শাসন, মামলা-হামলা এবং সীমাহীন নিপীড়ন সহ্য করে দলের ঝাণ্ডা উঁচিয়ে ধরেছেন, সেই তৃণমূলের নির্যাতিত কর্মীরা এবার পরিবর্তনের ডাক দিয়েছেন। তাদের দৃঢ় বিশ্বাস, ছাত্রদলকে আবারও রাজপথের অপরাজেয় শক্তিতে রূপান্তর করতে রকিব হাসান রনির কোনো বিকল্প নেই।বিগত দিনে রাজপথের সৈনিক ও বছরের দীর্ঘ এই পথচলা ছিল কণ্টকাকীর্ণ। মেলান্দহ ছাত্রদলের তৃণমূল কর্মীরা নানা জুলুম-অত্যাচারের শিকার হয়েছেন, কিন্তু তারা হাল ছাড়েননি। নেতাকর্মীদের ভাষায়, "রকিব হাসান রনি কেবল একজন নেতা নন; তিনি আমাদের দুঃসময়ের সাথী, রাজপথের সাহসী অভিভাবক। যিনি দীর্ঘ সময় আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন, তিনিই আমাদের সভাপতি হওয়ার যোগ্যতম দাবিদার তৃণমূলের স্পষ্ট অভিমত, গত কয়েক বছরে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালনকালে রনি তার মেধা, কর্মদক্ষতা ও সাংগঠনিক প্রজ্ঞা দিয়ে ছাত্রদলকে যে উচ্চতায় নিয়ে গেছেন, তা মেলান্দহের ছাত্র রাজনীতির ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। কর্মীরা মনে করেন, রকিব হাসান রনির নেতৃত্বে মেলান্দহ ছাত্রদল আজ আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ, সুসংগঠিত এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত।তৃণমূল নেতাকর্মীদের দাবি, দীর্ঘ ত্যাগের মর্যাদা রক্ষায় এবং মেলান্দহ ছাত্রদলের প্রতিটি কর্মীর হৃদস্পন্দন বিবেচনায় নিয়ে কেন্দ্রীয় হাইকমান্ড রকিব হাসান রনিকে সভাপতি হিসেবে মনোনীত করবেন। তৃণমূল আজ ঐক্যবদ্ধ—তাদের লক্ষ্য একটাই, রনি ভাইয়ের হাত ধরে মেলান্দহ উপজেলা ছাত্রদলকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়া।মেলান্দহ ছাত্রদলের প্রতিটি তৃণমূল কর্মীর রক্তে-ঘামে ভেজা এই দাবি এখন রাজপথের গণদাবিতে পরিণত হয়েছে। তারা আশা করেন, ত্যাগী এই নেতার হাতেই তুলে দেওয়া হবে আগামীর নেতৃত্বের ভার রকিব হাসান রনি



