সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে আলোচনায় ইউএনও আব্দুল্লাহ আল মামুন

  • প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, দুপুর ০৩:৩১
  • আপডেট: ১৮ নভেম্বর ২০২৫, দুপুর ০৩:৪৯
ffff

গফরগাঁও প্রতিনিধি:

গফরগাঁও উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন তার সততা, নিষ্ঠা ও প্রশাসনিক দক্ষতার জন্য স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি উপজেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি মাঠপর্যায়ে নিয়মিত পরিদর্শন, সরকারি প্রকল্প তদারকি এবং জনগণের অভিযোগের দ্রুত নিষ্পত্তিতে বিশেষ নজর দিচ্ছেন। স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের সাথে তার আন্তরিক আচরণ তাকে একজন জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিত করে তুলেছে।

উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, শিক্ষা-স্বাস্থ্যখাতের অগ্রগতি এবং দুর্যোগ ব্যবস্থাপনাসহ প্রতিটি ক্ষেত্রে তার দায়িত্বশীল ভূমিকা উল্লেখযোগ্য। সরকারি সম্পদের স্বচ্ছ ব্যবহার ও ন্যায়পরায়ণতা বজায় রাখতে তিনি কঠোর অবস্থান নিয়ে থাকেন, যা উপজেলায় একটি ইতিবাচক প্রশাসনিক পরিবেশ গড়ে তুলেছে।

শিশু কিশোরদের মানসিক বিকাশের জন্য খেলা ধুলার সকল প্রকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, উপজেলা শিশু পার্ক পুনরায় সংস্কার, সুমিং পুল, শিশুদের খেলার নতুন নতুন রাইট যুক্ত করেছেন, উপজেলার পুকুর ঘাটকে পাঁকা করন ও বসার স্থান সহ অত্যাধুনিক সুন্দর ও মনোরম পরিবেশ তৈরি করেছেন, উপজেলা নির্বাহী অফিসারের ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছন, পৌরসভার কার্যালয়ের একটি তুরনের কাজের উদ্যোগ নিয়েছেন, কোচিং সেন্টার পরিচালনা, প্রাইভেট সংক্রান্ত জেলা প্রশাসকের নির্দেশনায় সকলকে অবহিত করেছেন, ইমামবাড়ি ঈদগাহ মাঠের উন্নয়নের পরিকল্পনা নিয়েছন, গফরগাঁও উপজেলার রাজ পুকুর পুরাতন কাঁচারি মিউজিয়াম ইতিহাস তুলে ধরেছেন, গফরগাঁও- পাগলা থানার মানুষের জন্য ঢেউটিন, গরু-ছাগল বয়স্কভাতা, বিধবা, প্রতিবন্ধী ভাতাসহ আরো অনেক কিছু দিয়ে সর্বোচ্চ সেবা করে যাচ্ছেন। স্থানীয় নাগরিকরা মনে করেন, একজন সৎ ও গতিশীল কর্মকর্তা হিসেবে ইউএনও আব্দুল্লাহ আল মামুন গফরগাঁওয়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তার নেতৃত্ব ও কর্মদক্ষতা আগামী দিনে উপজেলাকে আরও এগিয়ে নেবে এমন প্রত্যাশা অনেকের।

Ad