সৌদিআরবের অগ্নি কান্ডের ঘটনায় মৃত ব্যক্তির পরিবারে সমবেদনা জানালেন নওগাঁ সদরের ইউএনও

  • প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, দুপুর ০৪:৪৪
  • আপডেট: ১১ আগস্ট ২০২৬, দুপুর ০৪:৪৪
WhatsApp Image 2026-08-11 at 3.22.16 PM

সাইফুল ওয়াদুদ, নওগাঁ জেলা প্রতিনিধি:

সৌদি আরবের রাজধানী রিয়াদের মানফুয়া এলাকায় এক সোফা ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকান্ডে নওগাঁ পৌরসভার পার নওগাঁ এলাকার বাসিন্দা মো: শাহীন গতকাল ০৯.০৮.২০২৬ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। গতকাল ১০.০৮.২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার দুপুর ২:০০ টায় শহরের পার নওগাঁ পুরাতন রেজিস্ট্রি অফিস পাড়ায় নিহতের নিজ বাসভবনে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। মৃত ব্যক্তির পরিবারের নিকট নওগাঁ সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়।পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় পাঁচ মাস আগে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন পার নওগাঁ পুরাতন রেজিস্ট্রি অফিস পাড়ার মৃত মজনুর ছেলে শাহীন। তার কোন ভাই-বোন নেই। তিনি তার মা, স্ত্রী এক শিশ পুত্র ও এক শিশুকন্যা রেখে গিয়েছেন। তার এই অকাল মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা এখন সরকারের কাছে দ্রুত নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনার আকুল আকুতি জানাচ্ছেন। উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে নিহতের পরিবারকে সব ধরনের সহযোগিতা করার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে।নওগাঁ সদরের ইউএনও মহোদয় রুহের মাগফিরাত কামনা করেছেন। এবং তার শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

Ad