নওগাঁয় শুরু হচ্ছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন.সাংবাদিকদের সাথে মতবিনিময়

  • প্রকাশ: ২৩ জুন ২০২৬, দুপুর ০৪:১২
  • আপডেট: ২৩ জুন ২০২৬, দুপুর ০৪:১২
WhatsApp Image 2026-06-23 at 3.37.04 PM

জেলা প্রতিনিধি ,নওগাঁ:

নওগাঁয় আগামী ২৮ জুন শুরু হচ্ছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার ১১টি উপজেলা ও ৩টি পৌরসভার ২ হাজার ৪৬০টি কেন্দ্রে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।এ উপলক্ষে মঙ্গলবার (২৩ জুন) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে মতবিনিময় ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক টিএমএ মমিন, জেলা ড্যাবের সভাপতি ডা. মো. ইসকেন্দার হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডা: মুনির আলী আকন্দ, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক গোলাম মো: আজম।এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।সভায় জানানো হয়, এবারের ক্যাম্পেইনে জেলার মোট ৩ লাখ ৫৭ হাজার ৫৫৮ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৩৪ হাজার ৭৬৫ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ২২ হাজার ৭৯৩ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম বলেন, ক্যাম্পেইনের শতভাগ সফল বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান তিনি।

Ad