কিশোরগঞ্জের ভৈরবে আমেরিকা প্রবাসী আব্দুল আউয়াল সিদ্দিকীকে সংবর্ধনা

  • প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, দুপুর ০৪:০৩
  • আপডেট: ১২ আগস্ট ২০২৬, দুপুর ০৪:০৩
vvvv

খালেকুজ্জামান ঝুমন ঃ

১২ আগস্ট ২০২৬ বুধবার ভৈরবের চন্ডিবেরে অবস্থিত দেশের সর্ববৃহৎ মেয়েদের এতিমখানা হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবারের মেহের মমতাজ মিলনায়তনে হাজী আসমত আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবারের যৌথ উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতেই শিক্ষার্থী তূহা ইসলাম নিঝুমের পবিত্র কোরআন তেলাওয়াত পরিবেশন। এরপর অধ্যক্ষ আহমেদ আলী'র সভাপতিত্বে উক্ত মহতি অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন ভৈরবের কৃতী সন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী আমেরিকান প্রবাসী, ভৈরব সোসাইটি ইউএসএ ইনক্ এর প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আউয়াল সিদ্দিকী,বিশেষ অতিথি, ঢাকার নভেল অর্গানাইজেশন ফর রুরাল রিফর্মস( নর ) এর নির্বাহী পরিচালক ইমতিয়াজ আহমেদ টুটুল, হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবারের সাধারণ সম্পাদক ও নব প্রতিষ্ঠিত আব্দুল আউয়াল সিদ্দিকী স্কলারশিপের চেয়ারম্যান মাহিন সিদ্দিকী, নরের ভাইস-চেয়ারম্যান পাপিয়া সিদ্দিকী, অতিথি রোজী সিদ্দিকী, হাজী আসমত আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক সায়মা সাবরিনা প্রমুখ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শিশু পরিবারের প্রজেক্ট ম্যানেজার ইউসুফ আহমেদ গালিব, হিসাব রক্ষক মুজিবুর রহমান। সবশেষে এ এ সিদ্দিকী স্কলারশিপের (A A Siddiqui scholarship)পক্ষ থেকে এবারের এসএসসি ২০২৬ জিপিএ ৫ প্রাপ্ত দু'জন শিক্ষার্থী 

ও -A পাওয়া দু'জন শিক্ষার্থীদের মাঝে বই এবং স্কলারশিপের নগদ অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন শিশু পরিবারের প্রশাসনিক কর্মকর্তা সাইদুর রহমান বাবলু।

Ad