অনেক আশা ও স্বপ্ন নিয়ে ঈশ্বরদীর সাহানের মৎস্য চাষে পথ চলা শুরু

  • প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, বিকাল ০৭:০৮
  • আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬, বিকাল ০৭:০৮
1000130471

ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি: লাবলু বিশ্বাস 

ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের আটঘরিয়া গ্রামের মৃত ওমর আলীর ছেলে শাহ আলম সাহান অনেক আশা ও স্বপ্ন নিয়ে মৎস্য চাষে পথ চলা শুরু করেন। তিনি দীর্ঘ ১৬ বছর কুয়েত প্রবাসী ছিলেন। দেশে ফিরে তিনি বেকার জীবন যাপন করছিলেন। বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে বিভিন্ন জানার কাছ থেকে মৎস্য চাষের পরামর্শ নিয়ে নিজ বাড়ির পাশের একটি পুকুর দিয়ে মাছ চাষ শুরু করেন। 


আটঘরিয়া গ্রামবাসীর পক্ষে মোঃ সাইফুল ইসলাম পিতাঃ মোঃ গিয়াস উদ্দিন শেখ বলেন, সাহান বিদেশ থেকে আসার পর একটি পুকুর দিয়ে মাছ চাষ শুরু করেন। পুকুরের পাশের জমিটি নিচু হাওয়ায় বছরের প্রায় সময় পানি জমে থাকে। এই জমিতে ফসল হয় না মাছও চাষ করা যায় না। সে কারণে জমির চারিদিকে আইল তৈরি করে মাছ চাষের উপযোগী করছেন সাহান। এই জমির চারিদিকে আইল হলে আমাদের তেমন কোন ক্ষতি হবে না। বরং এখানে মাছ চাষ হলে এলাকার বেকার ছেলেদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে বলে আমি মনে করছি।


শাহ আলম সাহান বলেন, দীর্ঘ ১৬ বছর কুয়েতে প্রবাসী ছিলাম। সে সময় কুয়েত থেকে দেশে রেমিট্যান্স পাঠিয়েছি।

দেশে ফিরে এক রকমের বেকার জীবন যাপন করতে ছিলাম। বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে এলাকার বিভিন্ন মাছ চাষির কাছ থেকে পরামর্শ নিয়ে নিজ বাড়ির পাশের একটি পুকুর দিয়ে অনেক আশা ও স্বপ্ন নিয়ে মৎস্য চাষে পথ চলা শুরু করি। পুকুরের পাশে আমার একটি নিচু জমি রয়েছে। এখানে তেমন কোন ফসল হয় না। জমি নিচু হওয়ার কারণে সারা বছরই জলাবদ্ধ থাকে। সঠিক ভাবে মাছ চাষ করতে পারলে কিছুটা হলেও দেশের আমিষের চাহিদা মেটাতে পারবো বলে আশা পোষণ করছি।

আমার পুকুরটি সংস্কার এবং পাশের পতিত পড়ে থাকা জমির চারিদিকে আইল বেঁধে মাছ চাষ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যারের কাছে আবেদন করেছি।

Ad