ত্যাগ-সংগ্রামের দীর্ঘ পথচলায় বিএনপির প্রতি অবিচল , জাফর ইকবাল

  • প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, রাত ১০:১২
r

রাজিবুল হক রনি: বিশেষ প্রতিনিধি 

বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আন্দোলন-সংগ্রামের ভেতর দিয়ে বেড়ে ওঠা এক নিবেদিত প্রাণ একজন সৎ ও মানবিক ছাত্রনেতা যার নাম মোঃ জাফর ইকবাল । দীর্ঘ ১৭ বছর ধরে নানা ধরনের অন্যায়, দমন-পীড়ন ও নিপীড়নের শিকার হলেও তিনি একদিনের জন্যও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে সরে দাঁড়াননি। রাজনীতির সূচনা ২০০৪ সালে ১নং গোপালপুর কৃষ্ণপুর ওয়ার্ড ছাত্রদল থেকে রাজনৈতিক যাত্রা শুরু করেন মো. জাফর ইকবাল।২০০৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত ইউনিয়ন ছাত্রদলে সক্রিয় নেতৃত্ব দিয়েছেন। ২০০৬ থেকে ২০০৮ পর্যন্ত মহেশপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল-এ ছিলেন সম্মুখসারিতে, আর ২০০৮ থেকে ২০১৩ পর্যন্ত যশোর এম এম কলেজ ছাত্রদল-এর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।এই সময়ে তার নেতৃত্বগুণ, সততা ও সাহসিকতা তাকে সহকর্মীদের কাছে “বিশ্বাসের নেতা” হিসেবে প্রতিষ্ঠিত করে২০১৩ থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি মহেশপুর উপজেলা ছাত্রদলের সঙ্গে যুক্ত ছিলেন।দলের কার্যক্রমে নেতৃত্ব, সাংগঠনিক দায়িত্ব ও কর্মীদের প্রতি নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ তাঁকে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদে মনোনীত করা হয়।২০২০ সালে তিনি যুক্ত হন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, মহেশপুর উপজেলা শাখা-তেবর্তমানে তিনি আহ্বায়ক কমিটির আহ্বায়ক সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।ত্যাগ-সংগ্রামের দীর্ঘ ইতিহাস দীর্ঘ রাজনৈতিক জীবনে তাঁকে বেশ কয়েকবার মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। যেতে হয়েছে কারাগারে , জীবন থেকে হারিয়েছেন অনেক কিছু। পথে-ঘাটে হামলার শিকার হয়েছেন, পরিবারকে ভোগাতে হয়েছে ভয় ও আতঙ্ক, হারাতে হয়েছো অনেক কিছু। তবুও তিনি দমে যাননি।সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাফর আবেগঘন কণ্ঠে বলেন,আমি বিএনপিকে ভালোবেসেছি বলেই সবকিছু সহ্য করেছি। অন্যায়ের সাথে আপোষ করার চেয়ে সংগ্রামের পথ বেছে নিয়েছি। এটাই আমার গর্ব, এটাই আমার শক্তি। একনিষ্ঠতায় অনন্য তিনি আরও বলেন, অনেকে সুবিধার জন্য দল বদলায়। কিন্তু আমি বিশ্বাস করি বিএনপি এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেবে। তাই জীবনের সবকিছু হারালেও আমি দল ছাড়িনি, ছাড়বও না। জাফরের মতে, রাজনীতি শুধু ক্ষমতার জন্য নয়; এটি আদর্শের লড়াই। তাঁর ভাষায়, আমি একজন সৈনিক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবনের দৃষ্টান্ত আমাকে প্রতিদিন অনুপ্রাণিত করে। আমি বিশ্বাস করি তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবারো জনগণের দলে পরিণত হবে।বর্তমান দায়িত্ বর্তমানে মোঃ জাফর ইকবাল বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, মহেশপুর উপজেলা শাখা-তে আহ্বায়ক কমিটির আহ্বায়ক সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। মাঠের আন্দোলন থেকে সংগঠনের ভিত শক্ত করা—সবখানেই তাঁর অবদান রয়েছে।

Ad