মানিকগঞ্জে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: কঠোর অবস্থানে মানিকগঞ্জ ডিবি পুলিশ

  • প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, দুপুর ০৩:৪৮
  • আপডেট: ১৩ আগস্ট ২০২৬, দুপুর ০৩:৪৮
WhatsApp Image 2026-08-13 at 2.12.51 PM

শাহাদুর রহমান সুজন, মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মানিকগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন মানিকগঞ্জ (ডিবি) পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মানবেন্দ্র বালো। দায়িত্ব পালনকালে মাদক ব্যবসায়ী ও মা*দকসেবীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।মানবেন্দ্র বালো বলেন, “আমি যতদিন মানিকগঞ্জে ডিবি পুলিশের দায়িত্ব পালন করছি, ততদিন কোনো মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। ইতোমধ্যে মানিকগঞ্জে মা*দকের বিস্তার অনেকটা কমে এসেছে। তবে মাদক পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আমাদের আরও কঠোর হতে হবে।”তিনি আরও বলেন, “আমি চাই না মানিকগঞ্জে কোনো মাদক ব্যবসায়ী কিংবা মাদকসেবী প্রকাশ্যে মাদক নিয়ে কার্যক্রম চালাতে পারে। মাদকের কারণে একটি পরিবার ধ্বংস হয়ে যায়, একজন তরুণের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। তাই মাদক নির্মূলে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি।”মাদকবিরোধী অভিযান সফল করতে মানিকগঞ্জবাসী ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করে ডিবি পুলিশের এই কর্মকর্তা বলেন, “আপনারা যদি কোথাও মাদক বিক্রি, সরবরাহ বা সেবনের তথ্য দেখতে পান, তাহলে পুলিশকে জানান। আপনাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। মাদক নিয়ন্ত্রণে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”তিনি আরও বলেন, “মানিকগঞ্জে কোনো অপরাধীকে মাদকের ব্যবসা চালিয়ে যেতে দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। আমরা চাই, সম্মিলিত প্রচেষ্টায় মানিকগঞ্জকে মাদকমুক্ত ও নিরাপদ জেলা হিসেবে গড়ে তুলতে।”ডিবি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মাদকবিরোধী অভিযান ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে। একই সঙ্গে মাদক ব্যবসায়ীদের পাশাপাশি মাদকের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।মাদকের বিরুদ্ধে পুলিশের পাশাপাশি পরিবার, সমাজ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সাধারণ নাগরিকদের সম্মিলিত ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালো।

Ad