বেদের জীবন নিয়ে সঞ্জীব দাসের নাটক "বেদে কন্যা'
বিনোধন ডেস্ক:
বেদেদের জীবন নিয়ে নাট্য নির্মাতা সঞ্জীব চন্দ্র দাস শুটিং শেষ করলেন নাটক "বেদে কন্যা'
নাটকটি রচনা করেছেন সাবেক অতিরিক্ত সচিব ড.শেখ মহ: রেজাউল ইসলাম অভিনয় করেছেন: এম এ সালাম,আফজাল সুজন,তাসনুভা নিঝুম,পীরজাদা হারুন,অপু আহমেদ, বাদল,শেখ স্বপ্না,অন্তী,কবিতা।
চিত্র গ্রহন করেছে, সোহাগ শরীফ ও আরাফার রহমান।
সহকারী পরিচালক:এস এম রাব্বি, শাহীন।নাট্য নির্মাতা সঞ্জীব চন্দ্র দাস বলেন,আমাদের সমাজে অবহেলিত বেদে সম্প্রদায়ের জীবন, কর্ম, তাদের জীবনের সুখ- দুঃখ নিয়ে ড.শেখ মহ: রেজাউল ইসলাম লিখেছেন বেদে কন্যা নাটক টি। রেজাউল ইসলাম বলেন, আমি চেস্টা করেছি আমার লেখার মধ্যে দিয়ে বেদে সম্প্রদায়ের জীবন সংগ্রাম তুলে ধরতে। বেদে কন্যা নাটকের মধ্যে দিয়ে আমাদের নতুন প্রজন্ম বেদে সম্প্রদায়ের জীবন-যাপন তাদের কর্মকান্ড সম্পর্কে একটা,ধারনা পাবে। নির্মাতা সূত্রে জানা যায় একুশে টিভিতে নাটক টি প্রচার হবে


