মানবিক উদ্যোগে দৃষ্টান্ত স্থাপন: ঢাকা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের তত্ত্বাবধানে হাজতীদের মাঝে কম্বল বিতরণ

    • প্রকাশ: ০৬ জানুয়ারী ২০২৬, দুপুর ১১:৫৮

    মোঃ রাকিবুল ইসলাম ‍ঃ

    ঢাকা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের উদ্যোগে শীতার্ত হাজতীদের মাঝে কম্বল, জায়নামাজ, বিশুদ্ধ পানির ফিল্টারসহ, ফ্লোরে কার্পেট বিতরণ করেন। শীতের তীব্রতা থেকে অসহায় ও আটক হাজতীদের সুরক্ষা দিতে মানবিক এই উদ্যোগ গ্রহণ করা হয়।


    গতকাল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় আদালতের বিভিন্ন হাজতে থাকা শীতার্ত হাজতীদের হাতে কম্বল তুলে দেওয়া হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শীত মৌসুমে হাজতীদের কষ্ট লাঘবে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় ও সময়োপযোগী।


    কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন হাজতখানার ইনচার্জ এহসানুল হক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা। তারা জানান, মানবিক দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।


    হাজতীরা এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করে বলেন, শীতের মধ্যে এ ধরনের সহায়তা তাদের জন্য অনেক স্বস্তিদায়ক। সংশ্লিষ্ট মহলের মতে, ঢাকা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এই মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে। কর্মসূচি ও হাজতীদের সাথে কুশল বিনিময় শেষে মুক্তিযুদ্ধ ও জুলাই চেতনায় দেশবাসিকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান, ঢাকা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

    Ad