যারা পাটকল করতে চান তাদের স্বাগত জানাই: পাট প্রতিমন্ত্রী
কাওসার হোসেন, বিষেশ প্রতিনিধি:
যারা পাটকল তৈরী করতে চান তাদের আমরা স্বাগত জানাই। শিগগির বন্ধ পাটমিল চালু করা হবে। যারা অন্য কোনো প্রতিষ্ঠান করতে চান সেখানেও আমরা উৎসাহ প্রদান করি।’
মঙ্গলবার ( ২৪ মার্চ) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার নোয়াপাড়া বিসিক এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম।
প্রতিমন্ত্রী বলেন, এটা আমাদের নির্বাচনি ইস্তেহারে আছে যে বন্ধ পাটকলগুলো চালু করা হবে। ইতোমধ্যে সে প্রক্রিয়া শুরু হয়েছে। বিজেমসির আন্ডারের ২৫টির মধ্যে ১৪ টিকে পিবিবি এর মাধ্যমে লিজ প্রক্রিয়ায় চালু করার চেষ্টা করছি। অনেকগুলো ফ্যাক্টরি ইতোমধ্যে চালু হয়েছে।
তিনি আরও বলেন, মসলিন বাংলাদেশের একটি প্রাচীন ঐতিহ্য। আমরা এ ঐতিহ্যকে অন্বেষণ করার জন্য সুদূর ইংল্যান্ড পর্যন্ত গিয়েছি। আমরা সেখান থেকে এ ঐতিহ্য নিয়ে এসেছি। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমরা খুঁজে আমাদের এক্সপার্ট যারা আছেন উনারা ইতোমধ্যে এটার নমুনা সংগ্রহ করে ডিএনএ টেস্ট করে এটার প্রকৃত যে অবস্থান সেটা নির্ণয় করে এটাকে সংরক্ষণের জন্য সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে।
উক্ত পরিদর্শকালে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, তাঁত বোর্ডের সদস্য মো. মিজানুর রহমান, তাঁত বোর্ডের সদস্য দেবাশীষ নাগ, যুগ্মসচিব মো. জাহিদ হাসান, প্রকল্প পরিচালক আইয়ুব আলী, জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, তুলা উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক মো. কুতুব উদ্দিন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এছাড়া আরও অনেকে উপস্থিত ছিলেন।



