চাওয়া পাওয়া
মাসুদ, ঢাকা
প্রশ্নঃ এক সময়ের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান "যদি কিছু মনে না করেন" এর উপস্থাপক ফজলে লোহানীর পুরো নাম কি? জন্মস্থান কোথায়?
উত্তরঃ টিভি ম্যাগাজিন অনুষ্ঠান উপস্থাপনার পথিকৃত ফজলে লোহানীর পুরো নাম আবু নাঈম মোহাম্মদ ফজলে আলী খান লোহানী। তিনি ১৯২৯ সালে সিরাজগঞ্জে জন্মগ্রহন করেন।
রুদ্ধ, ঢাকা
প্রশ্নঃ চিত্রনায়ক সালমান শাহ কত সালে মারা যান?
উত্তরঃ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহ মারা যান।
আমির, ময়মনসিংহ
প্রশ্নঃ টিভি নাটকের নাট্যাভিনেত্রী তানিয়া বৃষ্টি অভিনীত জনপ্রিয় একটি নাটক
"সুইট প্রেমিক" এ নাটকের পরিচালক কে?
উত্তরঃ মিতুল খান। এ নাটকে তানিয়া বৃষ্টির বিপরীতে ছিলেন নিলয় আলমগীর।
হামিদা, ঢাকা
প্রশ্নঃ ৯০ দশকের গোড়ার দিকে তুমুল জনপ্রিয় বিটিভি নাটক "কোথাও কেউ নেই" সম্মন্ধে জানতে চাই।
উত্তরঃ ১৯৯২ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ধারাবাহিক নাটক 'কোথাও কেউ নেই'। কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ রচিত, বরকত উল্লাহ পরিচালিত জনপ্রিয় বাংলা নাটক এটি। এতে অভিনয় করেন আসাদুজ্জামান নূর,সুবর্ণা মোস্তফা, আবদুল কাদের, জর্জ, মাহফুজ আহমেদ প্রমূখ। এ নাটকের কেন্দ্রীয় চরিত্রের নাম
"বাকের ভাই"।
শুভ্র, ঢাকা
প্রশ্নঃ শাবনূরের প্রথম ছবির নাম কি? কত সালে মুক্তি পায়?
উত্তরঃ চিত্রনায়িকা শাবনূরের প্রথম ছবির নাম 'চাঁদনী রাতে'। এটি ১৯৯৩ সালে মুক্তি পায়। চলচ্চিত্রটি পরিচালনা করেন এহতেশাম। প্রযোজনা করেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই।
জুলি, জয়নাল
মাদারীপুর
প্রশ্নঃ আমাদের প্রিয় নায়ক সালমান শাহের সর্বশেষ ছবি ও পরিচালকের নাম কি?
উত্তরঃ ছবির নাম-প্রেম পিয়াসী।
পরিচালক ছিলেন রেজা হাসমত


