জামালপুরে পরিত্যাক্ত গোডাউন থেকে ১৪৪৪ লিটার টিসিবির তৈল জব্দ

  • প্রকাশ: ০২ মার্চ ২০২৬, সকাল ০৯:৫৬
1000132423

মোঃ হাফিজুর রহমান হাফিজ ,জামালপুর প্রতিনিধি :


জামালপুর পরিত্যাক্ত গোডাউন থেকে টিসিবির তেল, অভিযানে ১৪৪৪ লিটার জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী। 


রোববার শহরের বাগেরহাটা বটতলা এলাকার র‌্যাব-১৪ ও ভোক্তা অধিকার অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে। 

 এ সময় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।ভোক্তা অধিকার ও র‌্যাব জানায়- গোপন সংবাদের ভিত্তিতে নূর রাইস মিলের পরিত্যাক্ত গোডাউনে যৌথভাবে অভিযান পরিচালনা করা হয় । এসময় ইটের নিচে পুতে রাখা অবস্থায় টিসিবির ৭২২ বোতল ভোজ্য তেল জব্দ করা হয়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২জনকে আটক করেছে র‌্যাব। আর পুরো ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা কথা জানিয়েছেন । র‌্যাব-১৪ সিপিসি-১ কোম্পানী কমান্ডার মেজর লাবিব বলেন, আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই স্পটে অভিযান পরিচালনা করি। এখানে ইটের নিচে তেলগুলো পুতে রাখা হয়। এই ঘটনার সাথে জড়িত থাকায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ভোক্তা অধিকার অধিদপ্তরের জামালপুরের 


সহকারী পরিচালক মো: শরিফুল ইসলাম বলেন, এই তেলগুলোর গায়ের মোরক তুলে ফেলা হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী এগুলো টিসিবির পন্য। এই পন্যগুলো বিতরণ না করে অবৈধভাবেএখানে এনে জমিয়ে রাখা হয়েছিলো। অভিযান চালিয়ে ৭২২টি দুই লিটারের বোতল জব্দ করা হয়।

Ad