বাউফলে পান-সুপারির দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা, যুবক গ্রেপ্তার

    • প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, বিকাল ০৭:৪০
    WhatsApp Image 2025-11-07 at 19.02.44_7f03da50

    বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

    পটুয়াখালীর বাউফলে পান-সুপারির দোকানের আড়ালে গোপনে ইয়াবা বিক্রির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত ৯টার দিকে দাসপাড়া ইউনিয়নের ল্যাংড়া মুন্সির পুল সংলগ্ন একটি পান, সুপারি ও মুদি মনোহারী দোকান থেকে তাকে আটক করা হয়।

    গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. ইউসুফ হাওলাদার (৩২)। তিনি বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খেজুরবাড়িয়া গ্রামের মো. আনিচ হাওলাদারের ছেলে।

    পুলিশ জানায়, ইউসুফ ও তার ভাই মুছা দীর্ঘদিন ধরে ওই দোকানের আড়ালে ইয়াবা বিক্রির ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ইউসুফকে হাতে-নাতে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

    বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি আখতারুজ্জামান সরকার) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,

    “গ্রেপ্তারকৃত ইউসুফ হাওলাদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।”

    তিনি আরও জানান, ইউসুফের ভাই মুছাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।


    Ad